বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পিছুটান ( Poem)

আজ সকালে কোন সূর্য ওঠে নাই তবু সে হামাগুড়ি উঠছিল মেঘের আড়ালে। ঠিক মধ্যি বেলায় ফিক করে হেসে ছিল। তারপর টাল সামলাতে না পেরে ঢলে পড়লো আর গড়াতে গড়াতে, গড়াতে গড়াতে চললো খাদের বিকালে। আমিও গড়াচ্ছি বহুকাল, হাসি দুঃখ লালসার সমুদ্র পেরিয়ে থমকে আছি খাদের বিকালে। অনন্ত অন্ধকার সামনে। ঝুপ করে ঝরে যাব সংকেত বিহীন। তবু পিছনের মায়াবী কন্ঠস্বর বড় ভাল লাগে।। 23/04/24

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পাওয়ার হাইজ্যাকিং

গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত সুচতুর এবং সুপরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে। সারাদিনে যে ঘটনার উত্তর খুঁজে পাইনি রাতের অন্ধকারে সেটা পর...