বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রিইউনিয়ন, বিএসসি, ২০২৫

তোমার সামনে দাঁড়ালাম তুমি কি শিহরিত হলে আচম্বিতে! প্রতিক্ষার দীর্ঘদিন দীর্ঘশ্বাস অবসান হলো! সেই কবে কবে যেন অসংখ্য পায়ের ভিড়ে সংখ্যাহীন শব্দের সিম্ফনি তার মাঝে দুটি পায়ের রিনিঝিনি এখনো মন দোলায়! শত কোলাহলে এখনো তুমি খোঁজ কোকিলের ডিম নিরন্ন দুপুর আজও একাকী থাকে কার্নিশে! আমি দাঁড়ালাম তোমার সামনে কেঁপে উঠল দেয়ালেরা, ঝাপসা চোখে তোমার চোখের শিহরিত উচ্ছাস পাশ দিয়ে বয়ে গেল কলকল ধারা মানস মাধবী মীনা অমল কমল নবীনা রোমিতা কত শত নামের ভেলা ভেসে যায় স্মৃতি সরণীতে মনভার উদ্দামতা টেনে নেয় তোমার আঙ্গিনায়।। ১৭/০৪/২০২৫ সকাল ৮.৩০মি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কে শেখাবে ০৩.০৩.২৬

আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন মানুষ হতে কি শিখবে, কেমন মানুষ হবে ? আপনি যখন নিড়ানি নিয়ে আসল বাঁচাতে ব্যস্ত তখন আপনার সন্তান ব্যস্ত আগাছ...