শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

দশমী

আমার পুজো উদযাপন : দশমী আধ খাওয়া আপেল যেন দশমীর চাঁদ ঢাকের এলোমেলো বাজনা , উলুধ্বনী লাল পাড় সাদা শাড়ি বৌদের সিঁদুর খেলা বাচ্চাদের হৈ হৈ , আসছে বছর আবার হবে পঞ্চাশ বছর আগে বা হাজার বছর ফিরে ফিরে দেখি, পাল তোলা নাও যায় ভাটিয়ালি সুর, ঘরেতে আছে পিয়া আশায় উন্মুখ তারপর চওড়া সিন্দুরে আটপৌরে শাড়ি নৌকায় নৌকায় আড়ং, বাহারি সাজের বাচাড়ি সারিগান কাঁসরের তালে তালে বৈঠার হেইও এবং নৌকায় নৌকায় দুগ্গার মেলা তুই কি কুশোর কিনবি নাকি জিলাপি গজা? তোর সাথে আমার বিজয়া হয়ে গেছে মা কবে কোন ক্ষণে, রয়ে গেছে বিষাদের ভাটিয়ালি সুর। ২১/১০/২০২৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দশমী

আমার পুজো উদযাপন : দশমী আধ খাওয়া আপেল যেন দশমীর চাঁদ ঢাকের এলোমেলো বাজনা , উলুধ্বনী লাল পাড় সাদা শাড়ি বৌদের সিঁদুর খেলা বাচ্চাদের হৈ ...