Lifestyle of a refugee is always disaster. One of my hoby is writing. Sometime I write short stories and poems in Bengali. Most of the writings are reflection of refugee life. I welcome you to my writing world. Please inscribe a comment, if possible. Thank you. Writing blog, writing blog for money, writing blog on instagram, writing blog posts, writing blog site, writing blog job, blogger, blogger platform, best free blogger site, ব্লগার, বাংলা ব্লগ, গল্প, কবিতা, গল্প ও কবিতা, #goutamaalee .
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আলের গল্প ৬
একটা গাছ। একটা বট গাছ। যার অর্ধেক এপারে, অর্ধেক ওপারে। তার কোন দেশ নেই, কোন ধর্ম নেই। কিন্তু তাকে কেটে ফেলার হুকুম এসেছে।
এ গল্প জীবন দিয়ে অনুভব করার। বর্ডারের আলের উপর দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের ভিতর এমন বটগাছ আছে, যার কোন দেশ নেই।
ভারত - বাংলাদেশ বর্ডার। ঠিক সীমানা বা আলের উপর দাঁড়িয়ে আছে একটি বটগাছ। কাঁটাতার গেছে তার গা ঘেঁষে। এই গাছের নিচে একসময় হাট বসতো। এপারের মানুষ, ওপারের মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সে হাটে আসতো। সবজির পশরা সাজিয়ে বসতো এপার ওপার ভাগ না হওয়া মানুষেরা। রাম রহিম সবাই। তারপর একদিন হঠাৎ দেশ ভাগ হয়ে গেল। মাঝখানে আল পড়ে গেল, দেশভাগের আল।
মানুষ ভাগ হয়ে গেল, হাট ভেঙে গেল।
কিন্তু বটগাছ রয়ে গেল, ঠিক আলের ওপর।
একদিন সীমান্তরক্ষী এলো। হুকুম হলো, গাছটি কাটতে হবে। কারণ তার ডালপালা ওপারে চলে গেছে। এটা দেশের নিরাপত্তার জন্যে বিপদজনক।
খবর শুনে দুই পারের মানুষ এলো। যাঁদের জন্ম এই গাছের ছায়ায় ছায়ায়, তাঁদের একজন বললো - এই গাছের নিচে আমার ঠাকুরদা আমাকে প্রথম হাঁটতে শিখিয়েছিল।
আরেকজন,ওপারের দাদি বললো - আমি থাকতাম.... ওই যে তালগাছটা... তার পাশে। আমার বিয়ে হয়েছিল এই গাছের নিচে।
তাঁদের দুইজনের কাছে কোন দলিল নেই। দুই জনের চোখে জল, দুইজনের যন্ত্রণা এক। কারণ দুইজনেই জানে, ওই গাছ তাঁদের শেষ আল। যে আল ইচ্ছে করলেই টপকাতে পারেনা। তাঁরা কেউ দেশভাগ চায়নি, তাঁরা শুধু একটু ছায়া চেয়েছিল, শান্তি চেয়েছিল।
আমরা আল দিয়েছি মনে, আল দিয়েছি মাঠে, আল দিয়েছি মানচিত্রে। কিন্তু একটা বটগাছকে আল শেখাতে পারিনি। সে আজও জানেনা কোনটা ভারত কোনটা বাংলাদেশ। সে শুধু জানে তার শিকড় মাটিতে আর তার ছায়া মানুষের জন্য।
আমাদের চারপাশেও এমন অনেক গাছ আছে। সম্পর্কের গাছ, বন্ধুত্বের গাছ, ভালোবাসার গাছ - যাদের আমরা নিজেরাই কাঁটাতার দিয়ে ভাগ করে রাখি।
#goutamaalee
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
আলের গল্প ৬
একটা গাছ। একটা বট গাছ। যার অর্ধেক এপারে, অর্ধেক ওপারে। তার কোন দেশ নেই, কোন ধর্ম নেই। কিন্তু তাকে কেটে ফেলার হুকুম এসেছে। এ গল্প জীবন দিয়...
-
রোদ যখন উগ্র হয় মাটি ফাটে পুকুর শুকায়, গাছেরা দুর্বল হতে থাকে তবুও শিকড় খোঁজে অতল গভীরতা এই সত্য কোন সীমানা মানে না। প্রতিটি দেশে সংখ্য...
-
আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন মানুষ হতে কি শিখবে, কেমন মানুষ হবে ? আপনি যখন নিড়ানি নিয়ে আসল বাঁচাতে ব্যস্ত তখন আপনার সন্তান ব্যস্ত আগাছ...
-
গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত সুচতুর এবং সুপরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে। সারাদিনে যে ঘটনার উত্তর খুঁজে পাইনি রাতের অন্ধকারে সেটা পর...