বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ওর -আমার

ওর মাথায় টুপি থাকতো আমার গলায় তুলসীমালা আমরা ছিলাম হাটে মাঠে ঘাটে মন্দিরে মসজিদে যেমন শামুখেরা জলে থাকে এবং ডাঙ্গায় যেমন গাঁদা ফুল ফোটে রকম রকম যেমন রাখালের বাঁশিতে লালনের সুর বাজে, বাজে কীর্তন যেমন সন্ধ্যার আকাশে ভাসে আযানের সুর এবং উলুধ্বনি ঈদের খুশি আর বিজয়ার গলাগলি এক হয়ে যায়। ওর মাথায় এখনো টুপি আছে আমার গলায় তুলসীমালা আমরা আছি হাটে মাঠে ঘাটে মন্দিরে মসজিদে সময়ের ব্যবধানে কবে যেন দেয়াল মাঝে কারা যেন হুঙ্কার সশস্ত্র বাড়াচ্ছে দ্বেষ রাম রহিমে। কেন যেন কারা যেন আমাদের মনের গহীনে জ্বালাচ্ছে আগুন।। ৩/৪/২৫ দমদম, সকাল ১০.১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পাওয়ার হাইজ্যাকিং

গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত সুচতুর এবং সুপরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে। সারাদিনে যে ঘটনার উত্তর খুঁজে পাইনি রাতের অন্ধকারে সেটা পর...