রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আমরা বসে আছি

আমরা বসে আছি আমাদের ডাইনে বাঁয়ে পিছনে সামনে ওঁরা ওরা তাঁরা বসে আছে কথা বলছে স্মিত স্বরে, ইতি উতি কেউ হাসছে না, দুশ্চিন্তার অন্ধকারে হাসিরা হাবুডুবু বহুতল হাসপাতালের কোন কোন কুঠুরিতে কোন কোন জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের সামনে একটা দান বাক্স টাকাদের ঠাসাঠাসি, তার পিছনে দুইজন দুইজন সাদা পাথরের কাঠিন্যে দাঁড়িয়ে আছে আমাদের মুখোমুখি কৃষ্ণ রাধা হাতে বাঁশি মুখে হাসি। ১৬/০৩/২০২৫ Techno India Dama Hospital Saltlake.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobir golpo কবির কথা

কবির গল্প সম্পাদক মশায় তাড়া দিচ্ছেন গল্প দিতে হবে। গল্প কি হাটে মাঠে জোটে যে চাইলেই ধরে দেব। হাটে মাঠে বলতে গিয়ে ভূষণ্ডীর মাঠের কথা মন...