বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

পঁয়ষট্টির পঁচিশ

পঁয়ষট্টির পঁচিশ ভোরের বন্দেভারতের সওয়ার হয়েছি ট্রেন ছুটছে পিছনের দিকে আরাম কেদারার খোলা ফ্রেমে কেবল দুটি মুখ জানালার বাইরে সরে সরে যাচ্ছে চিত্রমালা দুটি মুখ আপাত স্থির দুটি অষ্টবর্ষিয়া অথবা পঁচিশ কথা বলে হাসে তাকায় এদিক ওদিক কেবল তাকায় না সম্মুখ সমরে বিধ্বস্ত ভীষ্মে অথচ সেদিন পঁচিশের আগে বা পরে পঁচিশে বৈশাখ বা পঁচিশে ডিসেম্বরের হট্টমেলায় বর্ষিয়ার সমস্ত তূণের তীর আছড়ে পড়তো ভালোবাসা ঘৃণা বা কটাক্ষে বিমর্ষ পঁয়ষট্টি আজ শর শয্যায় ১/১/২০২৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পাওয়ার হাইজ্যাকিং

গতকাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত সুচতুর এবং সুপরিকল্পিত অভ্যুত্থান ঘটে গেছে। সারাদিনে যে ঘটনার উত্তর খুঁজে পাইনি রাতের অন্ধকারে সেটা পর...