মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নবমী

আমার পুজো উদযাপন : নবমী বাঙালী আজ ফিরেছে তার রসনায় ভিন গ্রহের ফতোয়া উপেক্ষা করে ব্যাগ হাতে আমিষে আমিষে ছয়লাপ বাজার আজ আজ নবমী। ওই দ্যাখ, দিদিদের মুখভার থাটেবাটে আছে ঠিক তবু মেঘের ছায়া ওরা যে লক্ষ্মী ঘরের , ফিরে যেতে হবে স্বামীর ঘর বাঙলার দূর্গাদের চালচিত্র এই নবমীর মুখভার একদিন হবে তোরও কৈশোরের আয়না ফেলে বিদায় দিতে বা নিতে। ২০/১০/২০২৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দশমী

আমার পুজো উদযাপন : দশমী আধ খাওয়া আপেল যেন দশমীর চাঁদ ঢাকের এলোমেলো বাজনা , উলুধ্বনী লাল পাড় সাদা শাড়ি বৌদের সিঁদুর খেলা বাচ্চাদের হৈ ...