রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অষ্টমী

অষ্টমী সারাদিন ঢাকের আওয়াজ মন্ত্রের কোলাহল কিশোর বয়সের ছোটাছুটি, চ্যাংমাছ যেমন চোরবাগানে লাশের পর লাশ , অষ্টমীর দুর্গোৎসব ফিরে চল পঞ্চাশের আগে, শান্ত সকাল পান্তাভাতের সাথে লঙ্কা পোড়া অমৃতের স্বাদ ভরা ভাদর আরো পাগল ফারাক্কার জলে ডুবিয়েছে পাকা ধান বাড়িঘর ধানের গোলা কচুরি পানার ঢিবির উপর ভাসা সংসার আশ্বিনে গেছে জল, কলঙ্কের মত রেখে গেছে দাগ নাই - য়ের পাহাড় ঠেলে দুগ্গা এলো কোলাহলহীন তুই কি তখন কাচের চুরি হাতে দেখেছিস স্বপন? ১৮/১০/২০২৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দশমী

আমার পুজো উদযাপন : দশমী আধ খাওয়া আপেল যেন দশমীর চাঁদ ঢাকের এলোমেলো বাজনা , উলুধ্বনী লাল পাড় সাদা শাড়ি বৌদের সিঁদুর খেলা বাচ্চাদের হৈ ...