রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Chikitsa

কর্কট রোগ হলে বড় বিপদ চিকিৎসায় ভাল নাহলে বিয়োগান্ত নাটক পৃথিবীর সব সুন্দর ছেড়ে চলে যেতে হয় ভোগ শোক আশা বাসা সব পড়ে থাকে কর্কট রোগের চিকিৎসা বেশ কঠিন নির্দয় নির্মম বাঁচতে হলে প্রথমে মারতে হয় প্রতিটি কোষ কোষের প্রদাহ কেমোর সুতীব্র শাসনে তারপর ব্যবচ্ছেদ। যে অঙ্গকে ঈশ্বরের দান ভেবে চরাচর উথাল পাথাল, ঈশ্বরকে বুড়ো আঙ্গুল। তারপরেও কর্কটের গঙ্গাপ্রাপ্তি না হলে গঙ্গা বিসর্জন দিতে হয় জীবন। আমার দেশ আজ কর্কট রোগে আক্রান্ত সাম্প্রদায়িক বিষ নীল করেছে সর্ব দেহ। কেমো দিতে হবে সুতীব্র ক্ষিপ্রতায় অথবা ব্যবচ্ছেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Chikitsa

কর্কট রোগ হলে বড় বিপদ চিকিৎসায় ভাল নাহলে বিয়োগান্ত নাটক পৃথিবীর সব সুন্দর ছেড়ে চলে যেতে হয় ভোগ শোক আশা বাসা সব পড়ে থাকে কর্কট রো...