শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ষষ্ঠী

চল পঞ্চাশ বছর আগে ফিরে যাই। সাত সকালে পাখি ডাকে, আজ ডাকলো ঢাক দূর থেকে মিহিসুর বয়ে আনলো শরত আকাশ এরপর শিশির ভেজা পা দোলাতে দোলাতে আসবে শীতবুড়ি। আমরা সবাই শাপলা কচুরি বনে লুকোচুরি খেলতে খেলতে হারিয়ে যাব থৈ থৈ জলে সেই কৈশোরে পুজো আসে পুজো যায় নতুন জামা নতুন জুতো আমাদের স্বপ্নে আসে না আমার কখনও গেঞ্জি জোটে, তোর লাল ফিতে পঞ্চাশ বছরের আগের আজ তুই অস্তিত্বহীন ভাবিনি শুকনো পাতায় লাগতে পারে আগুন। ১৬/১০/২০২৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দশমী

আমার পুজো উদযাপন : দশমী আধ খাওয়া আপেল যেন দশমীর চাঁদ ঢাকের এলোমেলো বাজনা , উলুধ্বনী লাল পাড় সাদা শাড়ি বৌদের সিঁদুর খেলা বাচ্চাদের হৈ ...