বুধবার, ১ মে, ২০২৪

মে ডে ২০২৪

সন্তান মানুষ করেছি, জোর গলায় বলি ডলার আসে মাসে মাসে, চৌদ্দ ঘন্টা সশ্রম কারাবাস। সকাল সকাল স্কুল, বিকালে বাবার হাত ধরে পার্ক মানুষ বানাবার ইচ্ছে ছিল, দশটা পাঁচটা শেষে। রবিবার পূর্ণ জোয়ার, দশটা পাঁচটা নেই আমার সন্তান বলে, সময়ের অপচয় অপার। বাবার সোয়েটার লাল ছিল, মুষ্ঠিবদ্ধ হাত লড়াইয়ের মে ডে, আমার সন্তান পরে দাসত্বের খত। ১/৫/২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মেঘনাদ

https://www.facebook.com/share/p/1CbqJuT21U/ মহাকাব্য রামায়ণ বা মহাভারত কি আড়াই ঘণ্টার ক্যাপসুলে পোরা সম্ভব? তেমনি একটা চেষ্টা করা হয়েছে...