শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

চুপচাপ আছেন

 চুপচাপ আছেন, বেশ আছেন

ঘটেছে কতকিছু ঘটছে কতকিছু  ঘটবে কতকিছুই


আপনার দায় কী, আপনার কী

নেতারা আছেন তারা দেখেছেন দেখছেন দেখবেন


আপনি তাদের একজন যারা সংখ্যায় ভারি

যারা দাড়িপাল্লা ছক বদলাতে পারে 


ভাবনাহীন সময় কাটাচ্ছেন  কাটান

একদিন  নিরালম্ব হবেন  হবেন বাটখারাহীন।

১/১২/২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobir golpo কবির কথা

কবির গল্প সম্পাদক মশায় তাড়া দিচ্ছেন গল্প দিতে হবে। গল্প কি হাটে মাঠে জোটে যে চাইলেই ধরে দেব। হাটে মাঠে বলতে গিয়ে ভূষণ্ডীর মাঠের কথা মন...