বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

পৃথিবীর চলন

প্রতিদিন সকালে একমুঠো চাল গম ছড়াই ছাদের কোনে
কাচের ঘরে বসে দেখি পাখিরা আসে
চড়াই দুইজন  ইতি উতি চায়  খায়
শালিক আসে  চড়াই পালায়
শালিক দুইজন  ইতি উতি চায়  খায়
কাক আসে   শালিক পালায়

পৃথিবী এইভাবে চলে।
২২/১১/২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobir golpo কবির কথা

কবির গল্প সম্পাদক মশায় তাড়া দিচ্ছেন গল্প দিতে হবে। গল্প কি হাটে মাঠে জোটে যে চাইলেই ধরে দেব। হাটে মাঠে বলতে গিয়ে ভূষণ্ডীর মাঠের কথা মন...