সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

৬৭ সমাপ্তি ভাষণ

সময় যায়... সময় আসে...না এখন কেবল যাওয়ার সময় চলার গতি কমে যায় পেশীর শক্তি কমে যায় চোখের দৃষ্টি কমে যায় স্মৃতি শক্তি কমে যায় বেঁচে থাকার উদ্দিপনা কমে যায় কেবল বয়স বাড়ে কাল যখন ভোর হবে আমার জীবন থেকে ৬৭ ঝরে যাবে ৬৮ তল্পিবাহক হবে আমার জীবনের সামনে এগোতে থাকবো উত্তরণ নয় কেবলই অবতরণ... কিন্তু কিছু কথা যে হাঁসফাঁস করে বেরিয়ে আসতে চায় দুঃখ কষ্টের সীমানা পেরিয়ে ভাল থাকতে চায় ভাল থাকার কথা বলতে চায় ভাল থাকার কথা শুনতে চায় সেই কথা বলতে এবং শুনতে তোমার মুখোমুখি একটু সময় রেখ আমার জন্য যদি ভালো না লাগে বলে বা নাবলে চলে যেও যেমন আমিও একদিন বলে বা নাবলে চলে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Kobir golpo কবির কথা

কবির গল্প সম্পাদক মশায় তাড়া দিচ্ছেন গল্প দিতে হবে। গল্প কি হাটে মাঠে জোটে যে চাইলেই ধরে দেব। হাটে মাঠে বলতে গিয়ে ভূষণ্ডীর মাঠের কথা মন...